1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৪৬ বার

নিজস্ব প্রতিবেদক : নররসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি হাজী আব্দুস সাত্তারকে বৈষম্যবিরোধী আনদোলনে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার  (১৮ জুন) দিবাগত রাতে নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে মুঠোফোনে সাংবাদিকদের সাথে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদী সদরের বদরপুর এলাকায়  ছাত্র-জনতার ওপর হামলায় স্থানীয় আজিজ নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ এমদাদুল হক বলেন, বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার করে আব্দুস ছাত্তারকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT