নিজস্ব প্রতিবেদক : নররসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি হাজী আব্দুস সাত্তারকে বৈষম্যবিরোধী আনদোলনে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দিবাগত রাতে নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে মুঠোফোনে সাংবাদিকদের সাথে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদী সদরের বদরপুর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলায় স্থানীয় আজিজ নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার করে আব্দুস ছাত্তারকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩