1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চাঁদা দাবির সময় সেনাবাহিনীর হাতে জাতীয় নাগরিক পার্টির নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২১৬ বার

ডেস্ক রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রাক আটকে চাঁদা দাবি করার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ওই নেতার নাম তারিকুল ইসলাম (৪০)। তিনি উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে এবং এনসিপির পার্বতীপুর উপজেলার সংগঠক হিসেবে পরিচিত। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাপ) টেন্ডারের মাধ্যমে পায় সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর সেই টেন্ডারপ্রাপ্ত মালামালবাহী দুটি ট্রাক কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে ৮টার দিকে রসুলপুর এলাকায় ট্রাকের গতিরোধ করে তারিকুলসহ কয়েকজন। এ সময় তারা চালকদের কাছে চাঁদা দাবি করে।

খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে হাতেনাতে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও র‍্যাব-১৩-এর যৌথ একটি দল তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে।

ঘটনার পরপরই সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT