1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

সমালোচনার মুখে জামিন পেলেন অভিনেত্রী নুসরাত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৩৭ বার
Oplus_131072

ডেস্ক রিপোর্ট : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মঙ্গলবার (২০ মে) জামিন পেয়েছেন। রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করে। গ্রেপ্তারের একদিন পরই জামিন পেলেন তিনি।

এর আগে গতকাল (১৯ মে) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গ্রেপ্তারের পর থেকেই তার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডে ভ্রমণের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, রাজধানীর ভাটারা থানায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটিতে অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা এবং জায়েদ খানসহ মোট ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে।

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনাকে “বিব্রতকর” বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনেক সাংস্কৃতিক ও শোবিজ ব্যক্তিত্বও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন।

আরজে হিসেবে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক করেন। এরপর তিনি দেশ-বিদেশে বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT