1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

‘প্রতিবন্ধীদেরও সমাজে মাথা উচু করে দাড়ানোর অধিকার আছে’ – ইউএনও মাসুদ রানা

Reporter Name
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪৬৪ বার

এম. আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরায় জন্মগতভাবে শারিরীক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ৪ জন নারী শিশু ও পুরুষদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা। এছাড়াও সড়ক দুর্ঘটনায় দুই পা ও হাত ভেঙ্গে যাওয়া জনি সাহার চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলো তার পরিবার। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সে খবর জানতে পেরে ওই ব্যাক্তিকে ৫ হাজার টাকার একটি অনুদানের চ্যাক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা পৌর প্রশাসক মাসুদ রানা।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও নিজ হাতে ১০ বছর বয়সী প্রতিবন্ধী শিশু মরিয়ম আক্তারের মায়ের হাতে হুইল চেয়ার তুলে দেন। এর আগে গত কয়েকদিনে তিনি মোট ৪জন প্রতিবন্ধী ব্যাক্তি ও তাদের পরিবারের নিকট এসব হুইল চেয়ার হস্তান্তর করেন।

ইউএনও মাসুদ রানা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরও সমাজে প্রতিষ্ঠিত হয়ে মাথা উচু করে দাড়ানোর অধিকার আছে। এ মাসে আরো তিনজনসহ মোট চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে এবং একজনকে অনুদানের চেক প্রদান করা হয়েছে আগামীতেও এভাবে সরকারি সহায়তায় সহযোগীতা করা হবে।

এসময় রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি মো. মোস্তফা খান, রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT