1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বেলাবতে হাফেজ-আলেম ও গুণীজনকে সংবর্ধনা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠন উদ্যোগে হাফেজ-আলেম ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নোয়াকান্দি মাদ্রাসা মাঠে নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে হাফেজ-আলেম ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মোল্লার পরিচালনায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া আমানীয়া রহমতপুর কাঙ্গালীয়া মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা মুফতি আনোয়ার হোসেন চিশতী, প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব।

এইসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, এন.ভি.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমেদ সুজন, অসেস নির্বাহী পরিচালক মোঃ জামাল হোসেন, হাজী আবেদ আলি কলেজের প্রভাষক মোঃ মোজাফফর আলী, নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সদস্য মোঃ রাসেল কবির’সহ প্রমুখ।

হাফেজ মাওলানা হাফিজউল্লাহ বলেন, এই সংগঠন সামাজিক কাজকর্মের সাথে জরিত। প্রত্যেক বছরই তারা খুব সুন্দর প্রোগ্রাম করে থাকে। আমি সংগঠন থেকে সংবর্ধনা পেয়ে গর্বিত।

হাফেজ মাওলানা উবায়দুল্লাহ বলেন, প্রথমে কৃতজ্ঞতা জানাই অত্র সংগঠন কে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য।

সভায় বক্তাগণ বলেন, বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে কোরআন শিক্ষার কোন বিকল্প নেই। আজকে বাংলাদেশের কোরআনে হাফেজরাই কোরআনের বিশ্বকাপ বার বার ঘরে তুলে বিশ্বে দেশের সম্মান উজ্জ্বল করছে। উল্লেখ্য অনুষ্ঠানে ২০ জন হাফেজ, ১৫ জন আলেম ও ৬ জন গুণীজনকে সংবর্ধনা এবং ক্রেষ্ট উপহার সামগ্রী দেয়া হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT