আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠন উদ্যোগে হাফেজ-আলেম ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নোয়াকান্দি মাদ্রাসা মাঠে নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে হাফেজ-আলেম ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মোল্লার পরিচালনায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া আমানীয়া রহমতপুর কাঙ্গালীয়া মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা মুফতি আনোয়ার হোসেন চিশতী, প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব।
এইসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, এন.ভি.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমেদ সুজন, অসেস নির্বাহী পরিচালক মোঃ জামাল হোসেন, হাজী আবেদ আলি কলেজের প্রভাষক মোঃ মোজাফফর আলী, নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সদস্য মোঃ রাসেল কবির'সহ প্রমুখ।
হাফেজ মাওলানা হাফিজউল্লাহ বলেন, এই সংগঠন সামাজিক কাজকর্মের সাথে জরিত। প্রত্যেক বছরই তারা খুব সুন্দর প্রোগ্রাম করে থাকে। আমি সংগঠন থেকে সংবর্ধনা পেয়ে গর্বিত।
হাফেজ মাওলানা উবায়দুল্লাহ বলেন, প্রথমে কৃতজ্ঞতা জানাই অত্র সংগঠন কে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য।
সভায় বক্তাগণ বলেন, বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে কোরআন শিক্ষার কোন বিকল্প নেই। আজকে বাংলাদেশের কোরআনে হাফেজরাই কোরআনের বিশ্বকাপ বার বার ঘরে তুলে বিশ্বে দেশের সম্মান উজ্জ্বল করছে। উল্লেখ্য অনুষ্ঠানে ২০ জন হাফেজ, ১৫ জন আলেম ও ৬ জন গুণীজনকে সংবর্ধনা এবং ক্রেষ্ট উপহার সামগ্রী দেয়া হয়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩