1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২২৭ বার
Oplus_131072

রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।

এরপর সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে দলটির নেতাকর্মীদের। পরে দুপুর ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।

এসময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে, তার জন্য একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন ।

এসময় তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চায় তারা। আর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মাটিতেই আওয়ামীলীগের রাজনৈতির ফয়সালা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণা পত্র দ্রুত বাস্তবায়নের দাবি জানান। ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যমপন্থী রাজনীতি সূচনা করার অঙ্গীকার করেন সদস্য সচিব আখতার হোসেন

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।চারটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাংগঠনিক পরিধি বিস্তৃতি ঘটানো হবে বলে জানিয়েছেন এনসিপির একাধিক নেতা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT