1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

নরসিংদীর আওয়ামীলীগ নেতা আলী হোসেন শিশির কারাগারে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৫ বার
112

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলী হোসেন শিশিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ভাটারা থানা-পুলিশ একাধিক মামলার আসামা শিল্পপতি শিশিরকে গ্রেপ্তার করে। পরে শনিবার রাতে নরসিংদী ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

ওসি আরও বলেন, রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশি নিরাপত্তায় তাঁকে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত নথি আনয়ন সাপেক্ষে পরবর্তীতে শুনানি করবেন বলে জানান। এরপর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আলী হোসেন শিশিরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে হামলা, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT