1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ

নরসিংদীতে বিএনপি ও যুবদলের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে একজন নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৩৩ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শেখেরচরে জুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের সংঘর্ষে মনজুর ইসলাম (২২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এসময় বখতিয়ার হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

নিহত মনজুর ইসলাম মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। সে আহত বখতিয়ার হোসেন এর ডিসি ও ইন্টারনেট ব্যবসায় কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। আহত বখতিয়ার হোসেন মেহেরপাড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখেরচর এলাকায় আধিপত্য বিস্তার ও জুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির মধ্যে মনমালিন্য হচ্ছিলো। এসব বিষয় নিয়ে শেখেরচর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের আলোচনায় বসার কথা ছিলো। এরই মধ্যে দুপক্ষের উত্তেজনায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে মনজুর ও বখতিয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের মধ্যে মনজুর ঘটনাস্থলেই নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে অপর আহত বখতিয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহত মনজুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সমর্থক বলে জানা গেছে।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরদির্শনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT