1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২১২ বার
Oplus_131072
34

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : “বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি” প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন নরসিংদী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক মলয় কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মিয়া, সহসভাপতি জয়নাল আবেদীন, নাসির উদ্দিন মোল্লা, প্রচার সম্পাদক কামরুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ গৌতম পোদ্দার। কর্মসূচীতে জেলার ৬ উপজেলার রেস্তোরাঁ মালিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এসময় তারা বলেন, “বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি” প্রত্যাহার করা না হলে হোটেল রেস্তোরাঁ পরিচালনা করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে অতিরিক্ত এসব ভ্যাটের কারণে গ্রাহকদের ওপর বাড়তি চাপ পড়বে। এছাড়া রেস্তোরা পরিচালনা করতে গিয়ে ভ্যাট, ট্যাক্স, বিএসটিআই এর অনুমোদন, কলকারখানা লাইসেন্সসহ বিভিন্ন দপ্তরের লাইসেন্স নিতে গিয়ে বাড়তি ভোগান্তিতে পরতে হয়। গ্রাহকদের ওপর চাপ কমানোসহ রেস্তোরা ব্যবসা পরিচালনা করার জন্য আগের মত ৫% ভ্যাট বহাল রাখার দাবি জানান তারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT