1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

নরসিংদী চেম্বারের নতুন সভাপতি রাশেদুল হাসান রিন্টু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৯ বার
Oplus_131072
108

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদুল হাসান রিন্টু। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে অনুষ্ঠিত অফিস বেহারার নির্বাচনে নির্বাচিত পরিচালকরা রাশেদুল হাসান রিন্টুকে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২০২৬ সালের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেন।

রাশেদুল হাসান রিন্টু ম্যানচেস্টার কম্পোজিট টেক্সটাইল মিলসের চেয়ারম্যান, সলিডবেইস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ম্যানচেস্টার কম্পোজিট ও আরহাম মাল্টি ট্রেডিংয়ের স্বত্তাধিকারী।  তিনি নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক এবং চৌয়ালা টেক্সটাইল শিল্ল মালিক সমিতির সভাপতি।

একই সঙ্গে আব্দুল কাইউম মোল্লা এবং হাসিব আহম্মেদ মোল্লা যথাক্রমে ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

চেম্বারের নব নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন, মো. নাজমুল হক ভূঞা, মো. দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মো. মোশারফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ছানাউল্লাহ (মিলন), নাসির আহমেদ রিগান, মো. মনির হোসেন, মো. নাসির উদ্দিন ও মো. রাজিবুল আলম, মো. সারোয়ার হোসেন ভূঞা (ঝন্টু), আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মো. সোহেল সরকার ও ইফরান আহম্মেদ মোল্লা (রিপন)।

চেম্বার সূত্র জানায়, জেলায় ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য সংখ্যা প্রায় ৬৭০০। এবারের নির্বাচনি তফসিল অনুযায়ী গত ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয়। নির্বাচনে সাধারন শ্রেণীতে ২১ জন প্রার্থী ও সহযোগী শ্রেণীতে ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন বোর্ড। নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে সাধারণ শ্রেণীর ৯ জন ও সহযোগী শ্রেণীর ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন ১৮ জন বিনা প্রতিদ্বন্ধীতায় পরিচালক নির্বাচিত হয়েছে।

জানতে চাইলে রাশেদুল হাসান রিন্টু বলেন, আমার পুরো প্যানেলের উপর আস্থা রাখায় আমি ব্যবসায়ীদের নিকট কৃতজ্ঞ। নরসিংদী একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। আমি ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানের পাশাপাশি নরসিংদীতে নতুন কল-কারখানার জন্য শিল্পনগরী ও বিদেশী বিনিয়োগ আনার জন্য কাজ করে যাব।

তিনি বলেন, দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রয়োজন। গণতান্ত্রিক সরকার আসলে অর্থনৈতিক সংকট থাকবে না, বিনিয়োগ বাড়বে। আমাদের বিশ^াস দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার আসবে।

নরসিংদীর কন্ঠস্বর / সাব্বির হোসেন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT