1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে ড্যাব এর আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ বার
64

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে নরসিংদীতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ড্যাব নরসিংদী জেলা শাখার উদ্যোগে শনিবার (২১ ডিসেম্বর) রাতে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ঠ্য জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম.এস.এস. হাসান আল জামী এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম। সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ।

এ সময় বক্তব্য দেন ড্যাব এর কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ মাসুদ রানা, ড্যাব নরসিংদী জেলা শাখার সহ- সভাপতি ডা. এ. কিউ. এম. মোবিন, ড্যাব নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি ডা. মোশারফ হোসেন রিকাবদার, সাবেক সহ- সভাপতি ডা. মো. জামাল উদ্দিন ভূইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. খুরশীদ আলম।

এ সময় ড্যাবের সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন। নরসিংদী জেলার ড্যাব এর সাধারণ সম্পাদক ড: নূরুল্লা আল মাসুদ নরসিংদী জেলা হাসপাতাল কে ২৫০ শয্যায় উন্নতির বিষয়টি তুলে ধরেন এবং সিভিল সার্জন মহোদয় ও প্রশাসনের সহযোগিতায় দ্রত উদ্বোধনের আশ্বাস প্রদান করেন।

এ সময় মহান মুক্তিযোদ্ধে শহীদদের স্মৃতিচারণ এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করেন বক্তারা। এছাড়া জুলাই- আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং গুরুতর অসুস্থ ও আহতদের সুস্থতা কামনা করেন তারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT