1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিপুল সংখ্যক চোরাই ফোন সহ শীর্ষ সন্ত্রাসী বক্কর গ্রেপ্তার পলাশে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা গুলিবৃদ্ধ সহ ১০ জন আহত রায়পুরায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নরসিংদীতে বাজারে বিক্রিকালে টিসিবির ৩০ বস্তা চাল আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৯ বার
Oplus_131072
70

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে রাতের আধারে চুরি করে বাজারে নিয়ে বিক্রি করার সময় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ৩০ বস্তা চাল আটক করেছে সদর উপজেলা প্রশাসন। রবিবার (১ ডিসেম্বর) রাতে নরসিংদীর বাজার থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

আজ সোমবার বেলা ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন।

তিনি জানান, নরসিংদী পৌরসভার ৪ নং ওয়ার্ডে টিসিবি’র ডিলার আলিদা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সাদ্দাম হোসেন

দীর্ঘদিন যাবৎ  নরসিংদী বাজারে অবৈধ ভাবে টিসিবির চাল বিক্রি করে আসছিলো। অন্যান্য সময়ের ন্যায়  রবিবার রাতেও হৃদয় নামে এক ব্যক্তি নরসিংদী বাজারে চাল বিক্রি করতে গেলে জনতার হাতে আটক হয়। পরে জনতার চোখ ফাঁকি দিয়ে কৌশলে হৃদয় পালিয়ে যায়। পরবর্তীতে জনগন প্রশাসনকে খবর দিলে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে আটককৃত ৩০ বস্তা চাল জব্দ করেন।

তিনি আরও জানান, টিসিবি’র চাল বিক্রি করছে এমন সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে  চালের বস্তাগুলো জব্দ করে নিয়ে আসি। চাল বিক্রির ঘটনায় আলিদা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী টিসিবির ডিলার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে।

ডিলারশীপ বাতিল না করে আইনগত ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আসলে ডিলারশীপ বাতিল শাস্তির মধ্যে পড়ে না। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে অন্য কেউ যাতে না করার সাহস পায় তাই এই আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT