1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেয়া যাবে না : খোকন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার
Oplus_131072
124

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামীলীগ পূনরায় ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। শেখ হাসিনা নাকি আবার দেশে এসে ক্ষমতায় আসবে। এখনও নাকি তিনি পদত্যাগ করে নাই। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছেন তার আবার দালিলিক প্রমাণ কিসের? তারা তত্তাবধায়ক সরকারের কাধে ১৮ লক্ষ কোটি টাকার বৈদেশিক ঋণের বুঝা চাপিয়ে দিয়ে গেছে। আজকে যে শিশুটি জন্মগ্রহন করছে সেও ২ লক্ষ টাকা ঋণ নিয়ে জন্ম গ্রহণ করছে।

বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেয়া যাবে না, পূনরায় কোন স্বৈরাচার যেন সুযোগ না পায় সেটি খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।

তিনি শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পাইকারচর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পাইকারচর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক মাইনুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জেলা ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT