1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বার
Oplus_131074
74

নিজস্ব প্রতিবেদক :” আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই শ্লোগান নিয়ে নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (১৩ অক্টোবর) সকালে নরসিংদী জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তায় জেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসর পরিদর্শক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ৬টি বিষয়ের উপর এ মহড়া প্রদর্শিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফিক, জেলা ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ নোমান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জামেয়া কাশেমিয়ার মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদ, সহযোগী অধ্যাপক মকবুল হোসেন, সদর উপজেলার পিআইও মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাঈম ইবনে হাসানসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষর্থী।

ভূমিকম্প ও অগ্নি নির্বাপন মহড়া শেষে এক আলোচনা সভায় নরসিংদী জেলা ত্রাণ পুনঃর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান বলেন, দুর্যোগ মুলত ২ ধরনের। প্রাকৃতিক ও মানুষের সৃস্ট। ২০২২ সালে ১৮টি জেলার ২৮ লাখ ৩৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আশ্রয়গ্রহণ করে ৭২ লাখ ৮১ হাজার ২০৪ জন মানুষ। মারা যায় ১২ জন এবং আহত হয় ২হাজার ৮৮০জন। সর্বশেষ এ বছরের আগস্ট পর্যন্ত ১১ টি জেলায় ৫০ লাখ ২৪ হাজার ২০০২ জন ক্ষতিগ্রস্ত হয়। এদের মধ্যে মারা যায় ৭১ জন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT