1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পালাতে গিয়ে বিমানবন্দরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬৩১ বার
Oplus_131072
35

নিজস্ব প্রতিবেদক : নেপালে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে জাহাঙ্গীর হত্যা মামলায় নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন।

এর আগে সোমবার দুপুরে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে থাকা পুলিশ প্রান্তকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে নেপালে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। এসময় তার বিরুদ্ধে মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানসহ ছাত্র আন্দোলনের নিহতের ঘটনায় হত্যা মামলা থাকায় তাকে ইমিগ্রেশন থেকে আটক করে পুলিশ।

এ ঘটনা মাধবদী থানায় অবগত করলে থানা পুলিশ বিমানবন্দরে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মাধবদী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করেন ইমিগ্রেশন পুলিশ। এদিকে তাকে মঙ্গলবার দুপুরে রিমান্ড আবেদন করে নরসিংদীর আদালতে তোলা হয়। পরে আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণ করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন,  প্রান্ত মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যা মামলায় ৫ নাম্বার ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত জাহাঙ্গীর হত্যা মামলায় ৪৬ নাম্বার আসামি। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় আরো দুইটি মামলা  রয়েছে। তাকে আদালতে তোলা হলে জেলহাজতে প্রেরণ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT