1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীর মরজালে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪৭ বার
Oplus_131072
111

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিফাত ও সোহেল ফকির নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে রায়পুরার মরজাল হাইওয়ে সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের এলাকার আখতারুজ্জামানের ছেলে সিফাত (২৬) একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বেলা এগারোটার দিকে ফ্রেশ কোম্পানির একটি কাভার্ডভ্যান মরজাল হাইওয়ে সড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে দুই আরোহী সিফাত ও সোহেল ফকির এ সড়ক পার হচ্ছিলেন। এসময় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় ওই দুই আরোহী। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সোহেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আটক রয়েছে কাভার্ডভ্যানের চালক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT