1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৭ বার
Oplus_131072
92

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আবু কালাম (৩৫) নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী সদরের মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু কালাম মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকার আবু সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, জেলা কারাগার থেকে পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান এর দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামী আবু কালাম উত্তর চরভাষানিয়া এলাকার নিজ বাড়িতে অবস্থান করছে। পরে মাধবদী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, আবু কালামের বিরুদ্ধে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় সে কারাগারে ছিলো। গত ১৯ জুলাই নরসিংদী কারাগারে আক্রমণ এবং অস্ত্র লুটের ঘটনার পর সেখানে থাকা সকল বন্দি পালিয়ে যায়। আবু কালাম ও তখন পালিয়ে যায়। আজকে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT