1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

শিবপুরে বিভিন্ন দাবীতে মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩৫৩ বার
Oplus_131072
55

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, বীরমুক্তিযোদ্ধাদের পাকা বাড়ি নির্মাণে পুনরায় তালিকা প্রণয়ন, অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদ চালু করণসহ বিভিন্ন দাবীতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিবপুর উপজেলার অর্ধশতাধিক বীরমুক্তিযোদ্ধা।

আজ সোমবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: সজীব এর মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। এসময় ইউএনও শাহ মো: সজীব মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবী করে দেওয়া স্মারকলিপি দ্রুত সচিব বরাবর পাঠানো হবে বলে জানান এবং ইউএনও তার এখতিয়ারে যেসকল দাবী দাওয়া করা হয়েছে তা দ্রুত পূরণের আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মুরুদল হালিম খান, সোহরাব হোসেন, খোরশেদ আলম, নইম উদ্দিন, নূরুল হক, মরতুজা মিয়া, মোঃ শরিফসহ অর্ধশত বীরমুক্তিযোদ্ধাগণ। পরে বীরমুক্তিযোদ্ধাগণ তাদের বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত ব্যানার নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে র‍্যালি করেন।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকুল ছালেক রিকাবদার বলেন, আমরা বিগত সময়ে দেখেছি বহু ভুয়া মুক্তিযোদ্ধা করা হয়েছে। তারা সরকারের সুযোগসুবিধা ভোগ করছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমানকরা হয়েছে বলে আমরা মনে করি। ফলে অবিলম্বে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনঃ তালিতা করার জন্য সচিব সরাবর স্মারকলিপি দিয়েছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT