1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পাঁচদোনায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৪৪৯ বার
Oplus_131072
31

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পাঁচদোনায় পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। আজ রবিবার (১৪ জুলাই) বিকেলে পাঁচদোনা ঘোড়াশাল সড়কের নগর পাঁচদোনা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, নরসিংদীর শিবপুরের মুনসেফেরচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এনামুল হক (৬০) এবং টাঙ্গাইলের আবুল কালামের ছেলে জারিফ (০৪)।

নিহত এনামুল হকের স্বজন জানায়, বিকেল তিনটার দিকে ইটাখোলা থেকে সিএনজিতে করে টাঙ্গাইলে তার ছেলের মাদ্রাসার উদ্দেশ্য যাচ্ছিলেন গিয়াস উদ্দিন। এসময় সিএনজিটি পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নগরপাঁচদোনা পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু জারিফ সহ এনামুল হকের মৃত্যু হয়। আহত হয় সিএনজিতে থাকা আরো চারজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পরবিারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT