1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পাঁচদোনায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৯৭৫ বার
41

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পাঁচদোনায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে মাইক্রোবাসের আরও ৩ যাত্রী। আজ শনিবার (১১ মে) ভোরে পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মাইক্রোবাসের চালক সালাম (৪৩) ও যাত্রী পিয়াল (২৬) এবং আহতরা হলো রাজধানী ঢাকার মহাখালী এলাকার আফতাব উদ্দিনের ছেলে আকিব (২৬), সিলেটের হবিগঞ্জের খোরশেদ আলমের ছেলে সাকিব (২৬) ও চট্টগ্রামের পাথরঘাটা এলাকার অনুপের ছেলে অমিত (২৭)। নিহত ও আহতরা সকলেই মাইক্রোবাসে ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। পরে ভোর ৫টার দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে সড়কের চৈতাব এলাকায় পৌঁছে মাইক্রোবাসটি। এসময় ঢাকা অভিমুখী দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হয় মাইক্রোবাসে থাকা অপর ৩ যাত্রী।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি চলে যায়। দুর্ঘটনার পরে যাত্রীবাসী বাসটি পালিয়ে যাওয়ার সময় ভুলতা থেকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই জনের মরদেহ উদ্ধার করে মাধবদী থানার এসআই শাহ আলমের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হয়েছে। তবে আহতদের আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT