1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পাঁচদোনায় বজ্রপাতে ধান কাটার দুই শ্রমিকের মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৫১৪ বার
38

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পাঁচদোনায় বজ্রপাতে ধান মাড়াইয়ের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) সন্ধায় পাঁচদোনা ইউনিয়নের চাকশাল গ্রামের একটি ফসলের মাঠে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাঁচদোনা ইউনিয়ের ভাটপাড়া গ্রামের তাহের আলীর ছেলে বিজয় মিয়া (১৮) ও সুনামগঞ্জের মধ্যনগর এলাকার কবির মিয়া (২৬)।

স্থানীয়রা জানান, আজ সন্ধায় চাকশাল গ্রামের এক ফসলের মাঠে কৃষকসহ ধান কাটার ৪ জন শ্রমিক ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতও শুরু হয়। এতে ঘটনাস্থলেই কবির মিয়া নামের তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

বাকি ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বিজয় মিয়া নামে আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত সিরাজ মিয়া ও সৌরভ মিয়া নামে দুইজন এই হাসপাতালে ভর্তি আছে।

পাঁচদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির হোসেন নরসিংদীর কন্ঠস্বরকে জানান, আজ সন্ধায় আমাদের এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT