1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

নরসিংদীতে আগামীকাল থেকে একুশে বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৪ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে আগামীকাল বুধবার থেকে অমর একুশে বইমেলা শুরু। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।মতবিনিময় সভায় জেলা প্রশাসক জানান, বই মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারির দিন থেকে শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি ৯ দিনব্যাপী চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১১ টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে স্টল। ১০০ টি স্টল দিয়ে সাজানো হয়েছে এবারের বই মেলা।নিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ। এছাড়া প্রতিদিন বিভিন্ন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন সহ থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা।এসময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT