1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

৭ম বারের মতো বিজয়ী রাজিউদ্দিন আহমেদ রাজু

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৭ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ম বারের মতো নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

রবিবার (০৭ জানুয়ারি) রাতে ভোট গননা শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী ফলাফল ঘোষনা করে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করেন।

নির্বাচনে রাজিউদ্দিন আহমেদ নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৭শত ৫৬ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৭৭ ভোট।

অন্য প্রার্থীদের ভোটের সংখ্যা ইসলামী ঐক্যজোট এর মুফতি আব্দুল কাদির মোল্লা (মিনার) ১ হাজার ৩শ ৩৭, জাতীয় পার্টি প্রকৌশলী শহিদুল ইসলাম (লাঙ্গল) ৭শ ৫৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস মমতাজ মহল (ডাব) ১৫৫ ভোট, গণফ্রন্ট মো. নাজমুল হক সিকদার (মাছ) ১০১ ভোট, স্বতন্ত্র সোলায়মান খন্দকার (কেচি) ৩৩৭ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিটু মিয়া (টেলিভিশন) ৭৫ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ মো. মাহফুজুর রহমান (মশাল) ৬৯০ ভোট।

উল্লেখ্য, এ উপজেলায় ভোটার ৪ লাখ ৫৫ হাজার ২শ ৯৭ জন। কেন্দ্র সংখ্যা ১৬৩। ভোট কক্ষ ৯৮৩টি। সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT