1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

নরসিংদীতে শোক ও শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে শোক, শ্রদ্ধা ও ভালবাসায় পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় একযোগে জেলার ৬টি উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

নরসিংদী ডি.সি রোডে মোমবাতি প্রজ্জ্বলন করে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হত্যাকান্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। শহীদদের প্রতি সম্মান রেখে ১০ মিনিট বিদ্যুৎ সর্বরাহ বন্ধ রাখা হয়।

এসময় জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা বৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোমবাতি জ্বালিয়ে দিবসটিকে স্মরণ করেন।

এছাড়া একই সময়ে জেলার ৬টি উপজেলা নরসিংদী সদর, শিবপুর, পলাশ, মনোহরদী, বেলাব ও রায়পুরায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT