1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি রিমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১৫ বার
45

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে নিবার্চনী আচরন বিধি ভঙ্গ করে ওসকানী মূলক বক্তব্য দেয়ার অভিযোগে দায়ের কৃত মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী-১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে ‘মাইরের ওপর ওষুধ নাই’ বলে বক্তব্য দেওয়া সহ আচরন বিধি ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার রাতে নরিসংদী নির্বাচনী কর্মকর্তা সহকারী রিটানিং অফিসার ওমর ফারুক বাদি হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

একই সাথে জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম ওরফে রিমনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আইন লঙ্ঘনের এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়েছে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার রাতে এই কারণ দর্শানোর নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত বুধবার নরসিংদী ক্লাবে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মো: নজরুল ইসলাম (বীর প্রতিক) একটি মতবিনিময় সভা হয়।

সভায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন তার বক্তব্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়া সতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেয়। মুহুর্ত্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল এই ভিডিও হয়ে যায়।

ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি বলেছেন, কোন স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষুধ নাই। ছাত্রলীগের কোন পোলাপান স্বতন্ত্ররে মানতো না। সতন্ত্ররে কেমনে পিডাইতে হয়,হেই দেখাইছে। হেরে আমরা হেমনেই পিডামো। এই শহরে, এই সদরের কোন এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের কোন জায়গা দেওয়া যাবে না। তারা নৌকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশ বিরোধী।

গ্রেপ্তার হওয়ার আগে দেয়া এক বক্তব্যে নিজেকে আওয়ামীলীগ তথা দলের নিবেদিত প্রাণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যানগার্ড উল্লেখ করেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, দলীয় যারা নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হবে, নৌকাকে ডুবাতে যারা অবস্থান নিবে, আমি মনে করি তারা আওয়ামীলীগের বিরোধী। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী। বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে তারা অবস্থান করতেছে। আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছি। নৌকাকে বিজয়ী করতে যা যা করার দরকার তাই করবো।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, নিবার্চনী আচরন বিধি ভঙ্গ করে ওসকানী মূলক বক্তব্য দেয়ার অভিযোগে নরিসংদী সহকারী রিটানিং কর্মকর্তা ওমর ফারুক বাদি হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। একই সাথে তাকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

তিনি আরো বলেন, এমন বক্তব্য হুমকি-ধমকি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করে। নির্বাচনী আইন লঙ্ঘনের এমন ঘটনা কোনোভাবেই কাম্য হতে পারে না।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, সদর থানার মামলার প্রেক্ষিতে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনআনুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT