1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

নরসিংদীতে ৬০ দিন ব্যাপি আইজিএ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩০২ বার
66

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি ৩য় পর্যায় প্রকল্প ৬০ দিন ব্যাপি আইজিএ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) নরসিংদী সমবায় ইনস্টিটিউট এর হল রুমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

নরসিংদী স্কলার পলিটেকনিক ইনস্টিটিউট এর চেয়ারম্যান মাহবুবা রহমানের সভাপতিত্বে মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি ৩য় পর্যায় প্রকল্পের পরিচালক ড. মো: আলফাজ হোসেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি সমবায় অংশ প্রকল্পের উপ পরিচালক মোহাম্মদ মাহবুবুল হক হাজারী, সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি উপ পরিচালক সালাহ উদ্দিন ইবনে সাঈদ।

এই সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী স্কলার পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিরেক্টর এডমিন হাসনা হেনা, বল্ক বাটিক কোর্ডিনেটর সুমি আক্তার, একাউন্স অফিসার মাহমুদুল হাসান সহ সকল শিক্ষক, শিক্ষিকা, প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT