1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদী জেলা সহকারি শিক্ষক সমিতির আলোচনা ও মতবিনিময় সভা

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৩৯ বার
103

শেখ মানিক : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) নরসিংদী জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে বিভিন্ন উপজেলার শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও সামাজিক ব্যক্তিদের সাথে আলোচনা ও মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলার শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার আহবায়ক কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার আহবায়ক শিউলী রানী মিত্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিংদী জেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরবেলাবো ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি), মহসিন খন্দকার, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নরসিংদী জেলা শাখা পরিচালক নাসিব কেন্দ্রিয় পর্ষদের প্রেসিডেন্ট বিশিষ্ট কবি ও সাহিত্যিক আলহাজ্ব কে, এম রুস্তম আলী, নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি নাট্যকলার প্রশিক্ষক ও নরসিংদী জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সগীর আহমেদ, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এম এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT