1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় স্পিডবোট ও নৌকার সংঘর্ষ, নিখোঁজ নৌকা চালক, আহত ১

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩১৮ বার
98

এম.আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় নদীতে মাছ ধরার সময় স্পিড বোটের সাথে মাছ ধরার নৌকার সংঘর্ষে পিয়াল (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে নিখোঁজের স্বজনরা এই তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা-আশুগঞ্জ নদী সীমানায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নৌকাতে থাকা আরেক জেলে আতাউর রহমান (৪২)। তারা দুজনই রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ কড়ইপুর এলাকার বাসিন্দা।

এদিকে ঘটনার ২৪ ঘন্টা অতিবাহীত হয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি মাছ ধরা নৌকাটির চালক পিয়ালের। পিয়াল ওই এলাকার আব্দুস সাদেকের ছেলে। অপরদিকে মৃত আব্দুল বারিক এর ছেলে আতাউর। সে মাথায় আঘাত পেয়ে কিশোরগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিখোঁজ পিয়ালের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে আতাউর ও তার ভাই মোর্শেদ পিয়ালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ৮টার পর খবর আসে তাদের নৌকার সাথে একটি স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এ খবর পুলিশকে জানালে আশুগঞ্জ নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে আতাউরকে আহত অবস্থায় উদ্ধার করে। এবং ঘটনার পর থেকেই পিয়াল নিখোঁজ রয়েছে।

ভৈরব নৌ ফাঁড়ির ইনচার্জ রফিক সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে নদীতে স্পিডবোট ও নৌকার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল থেকে আতাউর নামে একজনকে আহতবস্থায় উদ্ধার করা হয়। তার সাথে পিয়াল নামে আরেকজন ছিলো তাকে অনেক খোঁজেও সন্ধান পাওয়া যায়নি। এদিকে স্পিড বোট চালককে সনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT