1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

শেখেরচর বাবুর হাটে অগ্নিকাণ্ড : ঘটনাস্থল পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৮৯ বার
93

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শেখেরচর বাবুর হাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শেখেরচর বাবুর হাটে আসেন তিনি। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার। এ সময় পুড়ে যাওয়া দোকানঘর পরিদর্শন শেষে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাবিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক ও অপ্রত্যাশিত। এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তাদেরকে সব ধরণের সাহায্য সহযোগীতা প্রদান করবো।

এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, শেখেরচর বাবুর হাট বনিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়াসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT