1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরা মফস্বল সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৫৩৪ বার
110

এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী রায়পুরায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন রায়পুরা উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে সংগঠনটির সভাপতি এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমাদের সময় এর রায়পুরা প্রতিনিধি মেহেদী হাসান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলার তাজা খবর এর এডিটর হারুন অর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লাইলা কানিজ।

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, কেন্দ্রীয় বিএমইউজে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সোহেল আহমেদ, যুগ্ম-সাধারন সম্পদক মোশাররফ হোসেন নিলু, সংগঠনের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাড. হারুনুর রশীদ, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল হক, রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা,

প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, সংগঠনের সহ-সভাপতি অহিদুজ্জামান পলাশ, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি তৌফিকুল ইসলাম তৌফিক, কোষাধ্যক্ষ দৈনিক আমাদের নতুন সময় এর রায়পুরা প্রতিনিধি এম.আজিজুল ইসলাম সহ অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগন রায়পুরা মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT