1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল

রায়পুরায় রেললাইনে পড়েছিল চালকের মরদেহ

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৫৪৬ বার

এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে কিরণ মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে মরদেহটি খানাবাড়ি স্টেশন এলাকার রেললাইনের উপর পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত কিরণ মিয়া উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার আব্দুর রহমান এর ছেলে।

নিহতের স্ত্রী শিল্পী বেগম ও স্থানীয় সুত্রে জানা গেছে, একটি ব্যাটারী চালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন কিরণ মিয়া। সোমবার সকালে কিস্তির টাকা পরিশোধ করে দুপুর পর্যন্ত অটোরিকশা চালায় সে। পরে সন্ধ্যার কিছুক্ষন পরে অপরিচিতি ৩ জন লোক এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ রিকশা ছাড়াই সে বাড়ি থেকে বের হয়েছে। এরপর সে আর বাড়ি ফিরেনি৷ পরে মঙ্গলবার সকালে খবর পেয়ে স্বজনরা উপজেলার মির্জানগরের খানাবাড়ি স্টেশনের রেললাইনের মাঝে পড়ে থাকা মরদেহ শনাক্ত করেন।

স্বজনরা আরো জানান, গত কিছুদিন আগে কিরনের ভাই হারুন এর একটি ব্যাটারিচালিত রিকশা চালানোর সময় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ছিনতাই করার সময় কিরনকে মারধর করে ছিনতাইকারীরা। এঘটনার পর ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হলে সে হামলাকারীদের চিনতে পেরেছে বলে প্রতিবেশীদের সাথে বলাবলি করে। এঘটনার জের ধরেই দুর্বৃত্তরা কিরনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তারা।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, নিহতের মাথা ও অন্ডকোষে আঘাত আছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই অটোরিকশা চালকের মৃত্যু হতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর কারণ জানা যাবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT