1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল

পলাশে ২০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৪১১ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ২০০ ইয়াবা ট্যাবলেটসহ সাগর মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহতল্লাশি করে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাগর মিয়া ঘোড়াশাল পৌর এলাকার সেন্টু মিয়ার ছেলে।

আজ শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) নাইমূল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম পলাশ বাসট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাগর মিয়াকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। এছাড়াও সাগর মিয়ার বিরুদ্ধে পূর্বেই একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT