1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে জি এম তালেব হোসেনের লিফলেট বিতরণ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৫১ বার
45

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নরসিংদী সদর আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।

সোমবার (২ অক্টোবর) দিনব্যাপী পাইকারচর ইউনিয়নের শান্তির বাজার, পুরানচর বাজার, মেঘনা বাজার ও পাইকারচর বাজারে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী সাথে নিয়ে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে। দেশের উন্নয়ন হয়, এগিয়ে যায়। শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে, গৃহহীনদের জন্য থাকার ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পদ্মাসেতু-মেট্টোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকাসহ বিভিন্ন মহাসড়কে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান জি এম তালেব হোসেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে নরসিংদী সদর আসনে নৌকার মনোনয়ন চাইবো। আমার সাথে জনগণের একটা নিবিড় সম্পর্ক রয়েছে আমি বিশ্বাস করি আমাকে যদি নেত্রী মনোনয়ন দেয় তাহলে নৌকার বিজয় নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। তবে যাকেই নৌকা দেওয়া হবে সর্বাত্মকভাবে ভোটের মাধ্যমে নৌকার প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT