1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

বেলাবতে গাছের চারা বাঁচাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪৬৪ বার
103

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে একটি নারিকেল গাছের চারাকে রক্ষা করতে গিয়ে আরেকটি একাশি কাঠের গাছের নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে রতন মিয়া (৫৫) নামে এক বৃদ্ধের। আজ সোমবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জহুরিয়াকান্দা পূর্বপাঁড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রতন মিয়া একই গ্রামের মৃত আব্দুল ছোবাহান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিন্নাবাইদের জহুরিয়াকান্দা এলাকার গুসালাকান্দা মোড় হতে জুইড়াকান্দা মোড় পর্যন্ত একটি গ্রামীন সড়ক নির্মাণের কাজ চলছে। এ কারণে সড়কের দুইপাশের বিভিন্ন গাছ সড়ক নির্মাণের সুবিধার্থে বেকু মেশিন দিয়ে উঠিয়ে ফেলছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

আজ সোমবার দুপুরে জুহুরিয়াকান্দা গ্রামের রতন মিয়ার বাড়ির কাছে একটি একাশি কাঠের গাছ উঠানোর কাজ করছিল বেকু মেশিনের চালক। এসময় উক্ত কাঠের গাছের সাথে লাগানো ছোট একটি নারিকেল গাছের চারা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য রতন মিয়া ঘটনাস্থলে গিয়ে নারিকেল চারাটি টান মেরে ধরে রাখার সময় হঠাৎ করেই কাঠের গাছ তার উপরে পড়ে।

এসময় স্থানীয়রা আহত অবস্থায় রতন মিয়াকে উদ্ধার করে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবণতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। পঙ্গু হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক রতন মিয়াকে মৃত্যু ঘোষণা করেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ বলেন, এখনো এ ব্যাপারে কেউ লিখিত বা
মৌখিকভাবে কোন অভিযোগ দায়ের করেনি। আমি এ ব্যাপারে খবর নিচ্ছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT