1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩০৪ বার
67

নিজস্ব প্রতিবেদক : “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩ এর পলাশ উপজেলা পর্যায়ে কো-অডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, প্রেসক্লাবের সভাপতি এস এম শফি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম প্রমূখ।

উল্লেখ্য, আগামী বুধবার (৪ অক্টোবর) থেকে ১৮ দিন কর্ম দিবসের মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেনীতে অধ্যয়নরত ১০ হাজার ৭২০ জন ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ২৩৪ জন কিশোরীদের মাঝে এ টিকা দেয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT