1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী

পলাশে ডেঙ্গু কেড়ে নিল শিশু জিহাদের প্রাণ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৩২ বার
13

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জিহাদ হাসান নামে ৮ বছরের এক শিশু মারা যায়। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় শিশু জিহাদ। এই তথ্য নিশ্চিত করেন তার মামা সাইফুল ইসলাম।

নিহত জিহাদ পলাশ উপজেলা ডাংগা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ইসলাম পাড়া গ্রামের হাজী মজিবুর মুন্সীর নাতি হালিমের ছেলে।

জিহাদের স্বজনরা জানায়, দুইদিন আগে জিহাদের জ্বর হলে পরিবারের সদস্যরা তাকে গাজীপুরের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা খারাপ দেখে ডাক্তার তাকে ঢাকা রেফার্ড করে। ঢাকায় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরীক্ষায় তার ডেঙ্গু পজেটিভ আসে। আর জিহাদের রক্তের প্লাটিলেট কমতে থাকায় তাকে ডাক্তাররা নিবিড় পরিচর্চা কেন্দ্র আইসিইউতে নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু কোন হাসপাতালের সিটই ওই খালি পাওয়া যায়নি।

পরে ধানমন্ডির একটি হাসপাতালে সিট পাওয়া গেলে তাকে সেখানে ভর্তি করা হয়। আজকে তার রক্তে প্লাটিলেট কমতে থাকায় ডাক্তার রক্ত দেয়ার কথা বলেন। আমরা ম্যানেজ করতে করতেই সে দুপুরে মারা যায়। তাকে এশারের নামাজের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT