1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৮ বার
99

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর বালিকাদের ফাইনাল খেলায় শিবপুর উপজেলার খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালকদের ফাইনাল খেলায় কামারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার বিকেলে মুসলেহ্ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে শিবপুরের খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

বালিকাদের খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা না পেলে পেনাল্টি শটে যেতে হয়। পেনাল্টি শটে ১-০ গোলে জয়ী হয় শিবপুরের খড়িয়া সঃ প্রাঃ বিদ্যালয়।

অন্যদিকে টুর্নামেন্টের বালকদের ফাইনাল খেলায় রায়পুরার সায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কামারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।

এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, শিবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মো. রুহুল ছগির, নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: শাহিনুর ইসলাম।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT