1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীর শিক্ষক নন্দিনী সাহার লেখা কবিতা “বাবা “

নন্দিনী সাহা | সহকারী শিক্ষক
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪৭ বার
109

বাবা মানে মাথার উপর
একটি হাতের ছোঁয়া
বাবা মানে অকৃত্রিম
আশীর্বাদ আর দোয়া।
বাবা মানে নির্ভরতায়
বুকের উপর ঘুম
বাবা মানে আদর সোহাগ কপাল ছোঁয়া চুম।
বাবা মানে ভেজা শরীর
বৃষ্টি ঘামে ঝড়ে
বাবা মানে স্বপ্ন পূরণ
সারা জীবন ধরে।
বাবা মানে হাঁটতে শেখা
হাঁটি হাঁটি পায়ে
বাবা মানে শীতল মলম
দগ্ধ ক্ষত ঘায়ে
বাবা মানে আঙুল ধরে
অসীম সাহস পাওয়া
বাবা মানে উদার আকাশ নীলাম্বরে ছাওয়া।
বাবা মানে বৃক্ষ
চওড়া ছাতির বুক
বাবা মানে ভালোবাসা
দুঃখ বিহীন সুখ।।

লেখক পরিচিতিঃ নন্দিনী সাহা, সহকারী শিক্ষক, জামালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT