1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩১৪ বার
60

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় সাড়ে পাঁচ বছর বয়সী রমজান মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ আগস্ট) সকালে রায়পুরা পৌর শহরের রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রমজান রায়পুরা পৌর এলাকার মেথিকান্দা গ্রামের মামুন মিয়ার ছেলে।

নিহত শিশুর রমজানের মা ঝর্ণা বেগম জানায়, সকালে শিশু পুত্র রমজানকে সাথে নিয়ে তিনি শ্রীরামপুর রেলগেট এলাকায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাজিদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের সামনে এসে রাস্তা পারাপারে সময় তিনি পার হয়ে ওপর পাশে চলে গেলেও শিশু পুত্র রমজান ওইপারেই থেকে যায়।

পরে সে রাস্তা পার হওয়ার সময় একটা অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সে রাস্তা ছিটকে পড়ে মাথাসহ হাত ও পায়ে আঘাত পায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বস্থ‍্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে কর্তব‍্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে ঢাকা মেডিকেল নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে শিশু রমজান মারা যায়।

এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অবগত নয় বলে জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT