1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

পলাশ থানা সেন্ট্রাল কলেজের পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও পুরস্কার বিতরণ

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩১৬ বার
98

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ থানা সেন্ট্রাল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (১৩ আগস্ট) সকালে পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ থানা সেন্ট্রাল কলেজের প্রভাষক সহিদুল হক সুমন, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস, নুরুজ্জামান গাজী কলেজের অভিবাবক সদস্য সোলাইমান গাজীসহ অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী গণমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

ফলাফলের দিক থেকে নরসিংদী জেলার দ্বিতীয়তম এই প্রতিষ্টানে এবার এইচএসসি পরীক্ষার্থী ৩৪৪ জন।
শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন ।

#

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT