1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৪৩৮ বার
106

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান পলাশ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। বুধবার (৯ আগস্ট) দুপুরে তিনি এ ভূমি অফিস পরিদর্শন করেন।

এসময় উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে তিনি ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনাসহ দাপ্তরিক কাজ যথাযথভাবে সম্পন্ন করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি অফিস থেকে প্রদত্ত একসনা (চান্দিনা ভিটি) বন্দোবস্ত লাইসেন্স নবায়ন মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন। এসময় ৭৫ জন উপকারভোগীকে একসনা (চান্দিনা ভিটি) বন্দোবস্ত লাইসেন্স প্রদান করা হয়।

এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT