1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৫৩০ বার
42

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৩১ জুলাই) বিকেলে ঘোড়াশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

জানা যায়, সরকার নির্ধারিত প্রতিটি গ্যাস সিলিন্ডারের মূল্য ৯৯৯ টাকা হলেও খুচরা পর্যায়ে দোকানদার ১১০০ টাকা থেকে ১২০০ টাকা অর্থাৎ প্রতিটি গ্যাস সিলিন্ডার ২০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে এ অভিযান চালানো হয়।

এ সময় ঘোড়াশাল বাজারের এলপি গ্যাস সিলিন্ডার বিক্রেতা উজ্জল ও আমিনুলকে দুই মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে জরিমানার পাশাপাশি দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পলাশ উপজেলায় অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT