1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর পলাশে পুকুরে মিলল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৪৩২ বার
43

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে একটি পুকুর থেকে নিখোঁজের একদিন পর মাকফিদুল রহমান (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২২ জুলাই) বিকালে পলাশ উপজেলার জিনারদী গ্রামের জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাকফিদুল জিনারদী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সে মৃগি রোগী ছিল বলে পুলিশ জানায়।

মাকফিদুলের পরিবার জানায়, শুক্রবার (২১ জুলাই) সকালে জয়নাল মিয়ার স্ত্রী লাইলি বেগম তাদের গাছের কাঁঠাল পারতে বাড়ি থেকে মাকফিদুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। রাতে বাড়িতে না ফেরায় মাকফিদুলের পরিবার ও বাড়ির আসে পাশের লোকজন মিলে তাকে খোঁজাখুঁজি করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার দুপুরে জয়নাল মিয়ার বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহটি দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে বিকেলে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ ।

পলাশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে আজ বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) শহিদুল ইসলাম সোহাগ ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT