1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

পলাশে খেজুর গাছে মিলল নারীর ঝুলন্ত মরদেহ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৮০১ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে খেজুর গাছ থেকে আছিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ওই গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।

নিহত আছিয়া বেগম পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের কান্দাপাড়া এলাকায় বাপের বাড়িতে বসবাস করতেন। তার স্বামীর নাম মৃত রশিদ মিয়া।

পুলিশ জানায়, আছিয়া বেগম তিন থেকে চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় স্বজনরা থানায় নিখোঁজের বিষয়টি জানায়নি। আজ বৃহস্পতিবার সকালে নিখোঁজের বাড়ির পাশের একটি পাট ক্ষেতে স্থানীয় কয়েকজন মিলে পাট কাটার জন্য যায়। পরে তারা পাট ক্ষেতের পাশে খেজুর গাছে এক বৃদ্ধ নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে নিহত নারীর বড় মেয়ে মনি ঘটনাস্থলে এসে তার মা’য়ের মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আছিয়া বেগমের মরদেহ উদ্ধার করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জুর রহমান বলেন, নিহত বৃদ্ধ নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার মরদেহ দেখে ধারণা করা হচ্ছে তিন চার দিন আগে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT