1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পলাশে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নাসিম আজাদ
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৫৭ বার
50

নাসিম আজাদ :“ডেঙ্গু হতে পারে মহামারী, ব্যবস্থা নেওয়া অতীব জরুরী” মুল প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে শুরু হয়েছে সমাবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ও লিফলেট বিতরণ।

এরই অংশ হিসেবে বুধবার (১৯ জুলাই) সকালে পলাশ উপজেলা প্রসাশনের আয়োজনে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক সমাবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত বক্তব্য তুলে ধরেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম গাজী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শাহাদাৎ হোসেন সহ শিক্ষক শিক্ষিকা,রোবার স্কাউট ও শিক্ষার্থী বৃন্দ।পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি রোবার স্কাউট ও শিক্ষার্থী বৃন্দ পরিস্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT