1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

শিবপুরে এক বিল্ডিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু , দেখার যেন কেউ নেই!

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৪৬২ বার
199

শেখ মানিক : নরসিংদী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের বড়ইতলা এলাকার বাসেদ মুন্সির তিন তলা ভবন ঘেঁষে হাই ভোল্টেজ’ বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আড়াই মাসের ব্যবধানে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে করে মরন ফাঁদে পরিণত হয়েছে এই ভবনটি। এই বিল্ডিং এ বসবাসকারীরা জীবনের ঝুঁকিতে রয়েছেন। দেখার যেন কেউ নেই!

গত ২৮ এপ্রিল ভবনের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে ছিটকে পড়ে নয়ন (৯) নামের এক শিশু গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন মারা গেছে।

অপরজন গত ৭ জুলাই ভবনের ছাদে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১১) নামের এক শিশু গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুলাই মারা গেছে। বিষয়টি নিশ্চিত করছেন নিহত সিয়ামের মা সখিনা বেগম।
টাকার মাধ্যমে বিষয় দু’টি ধামাচাপা দিয়েছে বলেও জানান স্থানীয়রা। সমস্যা সমাধানে প্রশাসন ও বিদ্যুৎ কর্তৃপক্ষের কোনো ইতিবাচক পদক্ষেপ নেই বলে স্থানীয়দের অভিযোগ।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ শিবপুর আঞ্চলিক অফিসের জেনারেল ম্যানেজার বলছে, স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ লাইন থেকে দূরত্ব রাখার নিয়ম থাকলেও ভবন মালিক তা মানছেন না।

এ বিষয়ে জানার জন্য বাসেদ মুন্সির মুঠোফোনে বারবার ফোন দিও পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT