1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

ঘোড়াশালে তিন ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৪৪২ বার
82

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পোস্ট অফিস সড়কের পাশের ওষুধ ফার্মেসি গুলোতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা করার অপরাধে সেবা ফার্মেসি, রিমি ফার্মেসি ও অঙ্কন ফার্মেসির বিরুদ্ধে তিন মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্সবিহীণ ফার্মেসি পরিচালনাসহ নানা অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযান পলাশ উপজেলা জুড়ে অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT