1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল

মনোহরদীতে ৫ মেয়ে নিয়ে স্মৃতির লড়াকু জীবন

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪৪৭ বার

সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : রাস্তার পাশে সারি সারি কারুকার্যময় হাতপাখা কাঠের তাকে সাজিয়ে রাখা। সুই সুতোর ফোঁড়ে রঙ বেরঙের কাজ তাতে। ফুল ফল নানা নক্সা আঁকা গরমে আরাম শান্তির পরশমাখা হাতপাখা।

মনোহরদী উপজেলার চালাকচর- মাষ্টারবাড়ী রাস্তার পাশে বীরগাঁও পুকুর পাড়ে কুড়িবাড়ী নামক স্থানের পাখা বিক্রির হাট অনেক পুরনো। বাড়ীর বৌ ঝিদের সুই সুতোর ফোঁড়ে বানানো হাতপাখা তারা ঘর গেরস্থালী কাজের ফাঁকে তৈরি করে থাকেন। এতে সংসারে বাড়তি দু পয়সা রোজগার হয়।

এমনি একজন পাখাওয়ালী সূত্রধর বাড়ীর মৃত স্বপন সুত্রধরের স্ত্রী স্মৃতি রানী সূত্রধর। অকাল বিধবা তিনি। স্মৃতির সংসারে ৫ মেয়ে। বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ে অনার্স ক্লাশে পড়ছে। পরেরটা কলেজে, তার পরেরটা হাই স্কুলে। এর ছোটটা কিন্ডার গার্টেনে। স্মৃতি ব্রাক এবং আঁচল স্কুলের শিক্ষক। এ আয়ে সংসার চলা, সন্তানদের পড়াশোনার পর ভদ্রমতো চলা কঠিন। এ জন্য দু পয়সা বাড়তি রোজগারের আশায় তিনি প্রতিদিন গরমের মওসুমে রাতে বসে ফুল লতাপাতার নক্সা তুলে হাতপাখা বানান। চলে রাত ১১ টা ১২ টা পর্যন্ত। দিনের বেলায় সে পাখা রাস্তার ধারের কাঠের তাকে সাজিয়ে রাখেন।

রাস্তায় চলাচলকারী কেউ নিতে চাইলে এগিয়ে আসেন বিক্রেতা।মোটামুটি একশো টাকায় একটি হাতপাখা মেলে এখানে। এ থেকে ২০/৩০ টাকা লাভ থাকে প্রতি পাখায়। এ ভাবেই চলছে অনুকরনীয় দৃষ্টান্তের এক স্মৃতি রানী সূত্রধরের লড়াকু জীবন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT